বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবার কবরে পাশে দাঁড়িয়ে দোয়া করছেন চার বছর বয়সী সুমাইয়া। সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামেছবি: প্রথম আলো
‘বাইরে ঘুরতে যাচ্ছি’ বলে বাসা থেকে বের হয়ে যান হাফিজুল ইসলাম। কিন্তু আর বাসায় ফেরেননি। মুঠোফোন বন্ধ পেয়ে স্বামীকে খুঁজতে যান আকলিমা আক্তার; খুঁজে পান তাঁর রক্তমাখা শার্ট ও গেঞ্জি। আকলিমার আশঙ্কা হয়, স্বামীর সঙ্গে ভয়ানক কিছু ঘটেছে। কিন্তু হাফিজুল কোথায়, তা কেউ বলতে পারছিলেন না। শেষে হাসপাতালে মেলে তাঁর নিথর মরদেহ; যার শরীরজুড়ে ছররা গুলির রক্তাক্ত ক্ষত।
হাফিজুল ইসলাম (২৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজ ছিলেন। নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আকলিমা আক্তারকে বিয়ে করেন ২০১৭ সালে। এ দম্পতির সুমাইয়া আক্তার (৪) নামের একটি এরপর


0 Comments